আক্ষেপ
রাতের একাকীত্ব
ধরিত্রীর নিস্তব্ধতায়
নিজেকে খুঁজে ফিরি,
আতঙ্ক আমায় গ্রাস করে
জীবনের শেষ অঙ্কে
কৃত কর্মের জন্য
অন্তর্যামীর ক্ষমা চাই।
ধুমড়ে মুছড়ে কাঁদি
অনুশোচনায় মন পোড়ে,
অন্ধকারে আছড়ে আছড়ে
পথের দিশা খুঁজি,
রাতের নিস্তব্ধতা ভয় পাই
পাপ পঙ্কিলতার ক্ষমা,
জীবনে শেষ বেলায়
আর আক্ষেপ চাইনা,
আলোকিত সরল পথে
বেহেস্তের বাগান,
ক্ষমা আর শেষ আশ্রয়।
**লেখার তারিখঃ চৌঠা অক্টোবর ২০২৩