সৃষ্টি রহস্য

0

খোদা তোমার আচরে,
লক্ষ-কোটি তৃণলতা শামুক
মানুষ আর তিতিরপাখি ,
চক্ষু মেলে।
আবার তোমার মাজোনিতে
মুছে যায় সবি,
চিরতরে চক্ষু বুজে।

কোথাকার কোন বাঁশিতে **কুন*
সাথে সাথে সৃষ্টি তাদের প্রাণ
ইসরাফিলের ধ্বনিতে
তৎক্ষণাৎ, সবকিছু হয় বিলীন।

এ ধরিত্রী ছুটিতেছে কোথায়,
কোন অজানায় —
লুটিয়ে পড়া আত্মাদের শুধু
সেই দিকেই গমন।
কেহ কি জানে!
কি হেতু আগমন -মহাপ্রস্থান
 ক্ষনিকের মানব জীবন
কলতান হাসাহাসি,
অন্তিম সময়ে শোনা যায়
করুন সুরের নিয়তির বাঁশি।

আমাদের কোন কিছুতে
নাই কোন অধিকার,
যন্ত্রীর হাতে মোরা শুধু যন্ত্র –
এক মহাবিস্ময়, মহাসমাহার।
চিরদিনের ঘুমটা যখন ভাঙ্গে
মনে হবে মাত্র দু তিন দিন,
 বিস্ময় চক্ষু মেলবো
দেখবো বেহেস্তের বাগান।

**প্রকাশিতঃ ২০২১ সাল
**রিভাইসঃ ১লা জুন, ২০২৫ সকাল ৫ঃ২০ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *